বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। গোপালগঞ্জে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে গাছের চারা রোপণ করেন মনজুর এলাহী এমপি। গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা
Title :

ঢাকায় এক টাকায় আবাসিক হোটেল!

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১১৩৩ বার পড়া হয়েছে

মাত্র এক টাকায় হোটেলে থাকা! তাও আবার রাজধানীর বুকে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল! অবিশ্বাস্য শোনালেও জরুরী প্রয়োজনে রাজধানীতে আসা নারীদের জন্য এই সুবিধা দিচ্ছে বাসন্তি নিবাস।

রাজধানীর পল্লবীতে শুরুতে ৭১ টাকায় থাকার ব্যবস্থা করা হলেও, নির্যাতনের ঘটনা বাড়ায় নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে, এক টাকায় থাকার ব্যবস্থা করেন বিন্দ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় থাকার জায়গা না পেয়ে কাজ শেষে রাতেই বাড়ি ফিরছিলেন এক নারী। কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসে তাকে নির্যাতনের শিকার হতে হয়। ন্যক্কারজনক ঐ ঘটনার পর ৭১ টাকার পরিবর্তে এক টাকায় নারীদের থাকার ব্যবস্থা করে বিন্দ্যানন্দ ফাউন্ডেশন।

ঢাকার বাহির থেকে আসা একজন শিক্ষার্থী বলেন, আমি পরীক্ষার জন্য ঢাকায় এসেছি। এখানকার পরিবেশ অনেক নিরাপদ এবং সুন্দর। যদি ঢাকায় এরকম নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান আরো তৈরি হয় তাহলে আমাদের মত ঢাকার বাহির থেকে আসা নারীদের জন্য অনেক সুবিধা হবে।

শীতাতপ নিয়ন্ত্রিত এ নিবাসে ৩ দিন পর্যন্ত থাকা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সাতদিন থাকার সুযোগ দিতে পারে। এখানে থাকার জন্য আসতে হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।

বাসন্তি নিবাসের ইনচার্জ তাহমিনা আক্তার বলেন, আমাদের এটা তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল যেসকল মেয়েরা দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন তাদের নিরাপত্তা দেওয়া। অনেক নারীরা ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে, চাকরির ইন্টারভিসহ যাবতীয় কাজে। সেক্ষেত্রে তারা যেন একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে এজন্য আমরা কাজ করে চলেছি । এছাড়াও প্রত্যেকটা ছাত্রীর জন্য প্রথম রাতে খরচ রাখা হয় মাত্র এক টাকা।

পল্লবীর সাড়ে এগারোর ২-এর বি রোডের ১৩ নম্বর বাড়িটাই বাসন্তি নিবাস। স্বল্পমূল্যে নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন চাওয়া বাসন্তী নিবাসের সুবিধাভোগীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews