শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে পূজামন্ডপ প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার। শিবপুরে পুএ খুন করলো পিতাকে পুরস্কার পেলেন এএসআই আরিফুর রহমান। ৭০টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করলেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি। পানছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে আর্থিক অনুদান প্রদান শায়েস্তাগঞ্জের নুরপুরে এনা বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১ কুমিল্লার ৪ শিক্ষার্থী১৬ ঘণ্টা হবিগঞ্জ থেকে উদ্ধার। সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।
Title :

সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩ আগস্ট) দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহিদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।

ছাত্র-জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা।

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শহিদুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন।

ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

২০১৪ সালের শেষদিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।

শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়।

এরপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews