1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

প্রেসক্লাব রামপালের সাধারন সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে প্রেসক্লাব রামপাল এর এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব রামপালের কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ক্লাবের সিনিয়র  সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহসভাপতি মো. কবির আকবর পিন্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য এইচ. আমিনুল হক নান্টু, মো.রেজাউল ইসলাম, আবু নাঈম গাজী, মুর্শিদা পারভীন, হারুন শেখ, সুখময় ব্রক্ষ, শেখ সাগর আহম্মেদ ও তুহিন মোল্লা প্রমুখ।

সভায় সভাপতি এম. এ সবুর রানা বলেন, প্রেসক্লাব রামপাল একটি অরাজনৈতিক ও গণতান্ত্রিক সংগঠন। এখানে সত্যর হাত ধরে পথচলতে হবে। আমরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছে মাথা নত করবো না। সবাইকে সত্য ও ন্যায়ের সাথে কাজ করতে হবে। আমরা শুধু নামে সাংবাদিকতা করবো না বরং কাজের মাধ্যমে নিজেদের আত্মপরিচয় দিতে হবে। পাশাপাশি ক্লাবটিকে আরো উন্নতি ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি

সভায় সবার সম্মতিক্রমে ক্লাবের বিধি বহির্ভূত কার্যকলাপের জন্য ৩ জন সদস্যকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়াও সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট