1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু। আইনজীবীদের মানবকল্যাণে কাজ করতে হবে নরসিংদীর শিবপুরে দাঁড়ি পাল্লার গণজোয়ার সৃষ্টি। খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়নে গোয়াইনঘাটে মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতি! তানোরে ডাসকোর উদ্যোগে উন্নয়নের সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক  সভা অনুষ্ঠিত  দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মহফিল উত্তরপত্র ফাঁস :এবার পরীক্ষার হলে ছাত্রের কাছে মিলল উত্তরপত্র

পার্বতীপুরের পল্লী চিকিৎসকের মুক্তির দাবিতে থানায় ৪ শতাধিক মানুষের বিক্ষোভ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

নিরানন্দ রায়, পার্বতীপুর ( দিনাজপুর ) প্রতিনিঃ

গত ২৭ সেপ্টেম্বর(শুক্রবার)রাত্রি ১০:১৫ মিনিটে পার্বতীপুরের ফকিরের বাজারে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে টহলরত সেনা সদস্যরা পল্লী চিকিৎসক সাদাপ ইবনে মাসুদ রকেটকে আটক করে তার দোকানে নিয়ে দোকান তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও বেশ কিছু পরিমাণ টাফেন্টটা ট্যাবলেট উদ্ধার করে। এরপর সোনা সদস্যরা তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেন।

এই ঘটনা জানাজানি হলে ফুঁসে ওঠে এলাকার সাধারণ মানুষ।ওই রাতেই তাকে মুক্ত করতে প্রায় শতাধিক মানুষ হাজির হন থানায়।আজ ২৮ সেপ্টেম্বর(শনিবার)সকাল থেকে প্রায় ৪-৫ শতাধিক মানুষ থানা ঘেরাও করে ওই পল্লী চিকিৎসকের মুক্তি,(ওসি)চিত্তরঞ্জন ও এসআই মাসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন। বিক্ষোভ কারীরা বলছেন,ডাঃ রকেট সম্প্রতি সুদখোর কামু ও তার পিতার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন জানান,গতরাত্রে সেনাবাহিনী মাদকসহ রকেট নামে এক পল্লী চিকিৎসককে থানায়
সোপর্দ করেছে।তার মুক্তির দাবিতে বেশ কিছু মানুষ বিক্ষোভ করছে।

বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হয় অভিযুক্ত এসআই মাসুদের সাথে। তিনি জানান,সেনাবাহিনীর সেই টহল দলের সাথে আমিও ছিলাম।গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি হয়েছে।এখানে আমার অপরাধ কি?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট