মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে পুটিজুরিতে অবৈধ বালু উত্তোলনে, যুবকের এক বছরের কারাদণ্ড । মোহনগঞ্জে এডহক কমিটির সভাপতি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান। দুর্যোগে মানুষের পাশে মানবিকতার বাতিঘর সৈয়দ মুশফিক আহমেদ নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ১০, গোপালগঞ্জের দীপা হত্যার মূল হোতা সব্যসাচী গ্রেপ্তার
Title :

এএসপি শহিদুল ইসলাম কক্সবাজারে  আটক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার স্টাফ রিপোর্টার কক্সবাজার
৩১/১০/২০২৪ ১২:১৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৪৬ মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাভারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক) শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।পুলিশি নিরাপত্তায় সাভারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক) শহীদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবিটি সংগৃহীত

পুলিশি নিরাপত্তায় সাভারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক) শহীদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছ
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।
বুধবার রাতে তাকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসা হয়। শাহবাগ থানা পুলিশ সকালে ট্রাইব্যুনালে হাজির করেছে।
এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
এদিকে একই ঘটনার মাস্টারমাইন্ড আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।
বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা ছিল। বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে।
গ্রেফতার আতঙ্কে এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন পুলিশের এ কর্মকর্তা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তিনি। আশুলিয়ার এ ঘটনায় নিজের দায় এড়াতে বিভিন্ন কৌশল ও ছলনার আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি তার।
খোদ পুলিশের একটি সূত্র জানায়, নিজেকে আড়াল করতে নানা কৌশল খাটিয়েও শেষ রক্ষা না হওয়ায় যে কোনো মুহূর্তে অবৈধ পথে দেশত্যাগের পরিকল্পনা করেন সায়েদ। বিষয়টি আঁচ করতে পেরে ইমিগ্রেশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়। এরই জেরে গতকাল রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews