1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ৭টি অবৈধ ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ধ্বংস দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। গোয়াইনঘাটে ড্রিম সানসেটের নতুন শাখা উদ্বোধন, ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ। কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ঘোড়াঘাটে ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় ভরসা কেবল একজন ফার্মাসিস্ট ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ।

পাইকগাছায় IWRF প্রকল্পের আওতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :-
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শিলেমানপুরের চরের বিলের খালের দু’ধারে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত Safal for IWRF প্রকল্পের সহযোগিতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরণ সংস্থা পাইকগাছা উপজেলা শাখার ম্যানেজার আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গাছের চারা রোপণের উদ্বোধন করেন। চারা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বৃক্ষ প্রকল্পের ওয়াটার শেড কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদার, সুমন আহমেদ, সেকেন্দার আলী গাজী। এছাড়াও আলোচনা সভায় উত্তরণ সংস্থার উপজেলা শাখার WCF দিবাকর দে, শেখ জুয়েল পারভেজ, তহিদুজ্জামান, তানবীর আহমেদ, ওয়াটার সেড কমিটির সদস্য মনিরা খাতুন, তাছলিমা খাতুন, ওসমান মোড়ল, হুমায়ূন কবির, খাইরুল ইসলাম, জাহান আলী, সাত্তার মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট