1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

তাহেরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরও এক মামলা দায়! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

 

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে ১৪/১২/২৪ ইং রোজ শনিবার রাতে বিজয়নগর উপজেলাস্থ চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় মাহফিল থেকে তাহেরীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলা ও তিনটি গাড়ি ভাঙচুর করেন তার সমর্থকরা। এসময় গিয়াস উদ্দিন তাহেরী পালিয়ে গ্রেফতার এড়ান।

এব্যাপারে বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে মাহফিল থেকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গিয়াস উদ্দিন তাহেরীকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০/২০০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এর আগে গত১৩/১২/২৪ ইং রোজ শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সেখানে গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে একজন এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে এবং মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট