1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

বকশীগঞ্জে বৈষম্য নিরসনে উপজেলায় মানববন্ধন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মোস্তফা গাজী জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান ও উপসচিব পদে সকল ধরনের কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বিসিএস কৃষি ক্যাডারের উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারের ভেটেরিনারি সার্জন শাহরিয়ার আরমান। তাছাড়া বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাবৃন্দ সকল ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের জন্য বক্তব্য প্রদান করেন। তাছাড়া তারা বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার বিলুপ্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন এবং সরকারের উপসচিব পদে কোটা প্রথা বাতিল করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে উপসচিব পদোন্নতির দাবি জানান।
উল্লেখ্য, সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট