1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

গোপালগঞ্জ কাশিয়ানীতে বাসের চাপায় প্রাণ গেল তিন বন্ধুর!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে কাশিয়ানীতে খেজুরের রস খেতে রেরিয়ে প্রাণ হারাল তিন বন্ধু। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এই বন্ধু নিহত হয়।নিহতরা হলো-বিষ্ণু দাসের ছেলে দিপু দাস(১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ(১৯) এবং মৃনারুল মৃধার ছেলে ‍হৃদয় মৃধা(১৮)। এদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামে।

আজ শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল ৬টার দিকে গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের এর সামনে এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আজ ছিল ঘন কুয়াশা। এর মধ্যে তিন বন্ধু মোটরসাইকেলে করে বের হয় খেজুরের রস খেতে। পথে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।ঘটনার পরপর বেশ কিছু সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে।পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে বুঝে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট