রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপির ৪৭ নেতাকে ওমরাহ পালনে পাঠালেন নেত্রকোনা -৪ আসনের এমপি বাবর। পুটিয়া ইউনিয়ন শিবপুরের জন্য রাজা ইউনিয়ন আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি। গোয়াইনঘাট সরকারি কলেজে নবীনবরণ ও ‘প্রতীতি’র বর্ষপূর্তি উদ্‌যাপন গোপালগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন। চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার।
Title :

গোয়াইনঘাটে রাইস ট্রান্সপ্লান্টারের ধানের চারা রোপনের উদ্বোধন!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষিতে আধুনিক যন্ত্রের বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন,সময় অপচয়রোধ ও অতিরিক্ত খরচ রোধে ২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশী জাত) ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের  মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২  টায় উপজেলার ৪নং লেঙ্গুরা ইউনিয়নের গুরুকচি গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ সহকারী কর্মকর্তা  জীবন কৃষ্ণ রায়ের  পরিচালনায়  প্রধান  অতিথির বক্তব্য রাখেন,  সিলেট  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য  রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি, মনজুর আহমদ, সিনিয়র সাংবাদিক মিনহাজ উদ্দিন, ৪নাং লেংগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,  ইউ পি সদস্য জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও কৃষক এনামুল হক, কৃষক তাজ উদ্দীন,আলিম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন,কৃষিবিদ ইন্দ্রজিৎ চন্দ্র ভৌমিক, কৃষি উপ- সহকারী কৃষি অফিসার, বিলাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, খসরুল আলম,মমতা হেনা,নাজমিন বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews