1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

মাধবপুরে নাশকতা মামলায় মিজানুর রহমান গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মিজানুর রহমান নামে এক আওয়ামীলীগপন্থী সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিগত ৫ অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।খবরের সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

সূত্র জানায়, মাধবপুর থানার এসআই শাহনুর ও তার ফোর্স অভিযান চালিয়ে  মীরনগর একাকা থেকে তাকে গ্রেফতার করে।বর্তমানে সে মাধবপুর থানার হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত,মিজানুর রহমান স্থানীয় আন্দিঊড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাণীর পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন ।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগে দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ছবি:গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক মিজানুর রহমান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট