বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদি আরবে নির্যাতনের শিকার রেহেনাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ, যুবককে ৬ মাসের কারাদণ্ড সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুবসংঘের উদ্যোগে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। ২৯ বছরের অপেক্ষার অবসান, কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রথম সিজারে পুত্রসন্তান জন্ম গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার পুনঃনিয়োগ। কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ। হবিগঞ্জে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজের সামনে গাড়ির চাপায় শিশু নিহত। বানিয়াচংয়ে ইউপি সদস্যের নির্দেশে দখলকৃত সরকারি ভূমি এখনও দখলমুক্ত হয়নি! মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে।
Title :

নরসিংদীতে র‍্যাব ১১ অভিযানে দুই কোটি আটাশ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ।

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সহ কাঞ্চন পাল (২৭) নামে এক যুবককে  আটক করেছেন নরসিংদীর র‌্যাব ১১। অদ্য ১৯/১/২৫ ইং রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নরসিংদীর র‌্যাব ১১ সি পি এস সি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন। এর আগে শনিবার বিকালে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও আটক করা হয়। আটক কাঞ্চন পাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার তেরেন্ড পালের ছেলে। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী করে। এসময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা  ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১ শত ১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ০৭ পিস শ্যাম্পু, ০৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি আটাশ লাখ টাকা।
র‌্যাব ১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরণের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ১৮ তাং ১৯/১/২৫ ইং আটক কাঞ্চন পালকে থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews