1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ ৩০জন আহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

আজ রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামে বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ চলে প্রায় দুই ঘন্টা। তে উভয় পক্ষের অন্ততঃ ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ওই গ্রামের মুসলিম শেখের সাথে বাবলু মোল্লার দীর্ঘ দিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় এখন পর্ন্ত কেউ অভিযোগ করে নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট