1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন।

মহালছড়ি সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

উত্তম চাকমা, মহালছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি ঃ
মানব উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন কতৃক দুই জন অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

১৯ জানুয়ারি ( রবিবার) মহালছড়ি উপজেলাস্থ মাইসছড়ির ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত কংজরী মারমা মেয়ে পাইসাইন্দ্রা মারমা এবং মুবাছড়ি সিঙ্গিনালার ক্যান্সারে আক্রান্ত থোয়াইসাই মারমার সন্তান ত্রেসপাই মারমাকে মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল নগদ অর্থ প্রদান করেন।

পরিবার দুটির আর্থিক অনুদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, মহালছড়ি সেনা জোন সর্বদাই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দুটি পরিবারকে যে আর্থিক উপকার করেছেন সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই মহালছড়ি জোনের প্রতি।

মানবিক সহায়তার বিষয়ে ক্যাপ্টেন আব্দুল্লাহ আল জামিল বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে, এই মানবিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট