1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

তারিকুল ইসলাম আলভী,খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে জরুরি বিভাগ ও বহির্বিভাগের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স। এসব অ্যাম্বুলেন্সের চালক ও সহকারীরা রোগী টানতে ব্যস্ত, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এতে হাসপাতালে প্রবেশ ও বের হতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের প্রতিও অসদাচরণের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।

এ অবস্থায় হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. মোহসীন আলী ফরাজী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, হাসপাতালের ভেতরে বহিরাগত অ্যাম্বুলেন্স রাখার ফলে সরকারি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া, বহিরাগত চালক ও সহকারীরা ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের প্রতি অশালীন মন্তব্য করেন, যা হাসপাতালের শৃঙ্খলা নষ্ট করছে।

রোগীর স্বজনদের অভিযোগ, এসব চালক সিন্ডিকেট তৈরি করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অনেক সময় তারা দুর্ব্যবহারও করেন। দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট