1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩১শ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার তেলিয়াপাড়া দিবস উপললক্ষে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে। মোহনগঞ্জ ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবি প্রইমারী স্কুলে শিশুদের খবারে অনিয়ম। আজমিরীগঞ্জে কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন। মোহন পুরে রহমান ফিলিং স্টেশনে তেল বিতরণে অনিয়মের অভিযোগ। হবিগঞ্জ সহ সিলেট বিভাগের পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট স্থগিত। ২ মিনিটে ভুয়া রিপোর্ট কেলেঙ্কারি: নিউ মেডিল্যাবের অনিয়মে প্রাথমিক সত্যতা। কালনী নদীতে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন।

মাদক সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামে ধারালো দা ও লোহার রড দিয়ে ইহসানুল হক হোসাইন নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভূক্তভোগী হোসাইন পাঁচজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । উক্ত অভিযোগ থেকে জানা যায় , ৮ এপ্রিল ( মঙ্গলবার) বাকুলিয়া বেজপাড়া মাঠে শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না (২১), মালেকা বেগমের ছেলে মো. রিয়াজ (৩০), ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), একই গ্রামের রানা (৩০), ও বাকুলিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সাব্বির (২১) হোসেন বিকালে বসে নিষিদ্ধ মাধব দ্রব্য গাজা সেবন করছিল । সে সময় বাদি ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনে বাধা দেয় ও মোবাইল ফোনে সে দৃশ্য ভিডিও ধারন করতে গেলে মাদক সেবীরা তার উপর চড়াও হয় । এ ঘটনার জেরে ১৭ এপ্রিল ( বৃহস্পতিবার) বিবাদীরা শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্থায় বাদির উপর ধারালো দা ও লোহার রড দিয়ে হামলা চালায় । সে সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । ঘটনা সম্পর্কে জানতে প্রধান অভিযুক্ত মুন্নার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান , অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং খুব দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট