1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

ঢাকায় ভালুকা সমিতির মানববন্ধন, ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ প্রতিনিধি:

আজ রাজধানীর উত্তরায় ভালুকা সমিতির পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ-এর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ভালুকা উপজেলার গর্ব, তরুণ সমাজের আইডল ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও ভালুকা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

পারভেজ ছিল ভবিষ্যতের সম্ভাবনাময় এক নেতা। তার মেধা ও নেতৃত্ব গুণে সে অল্প সময়েই সবার ভালোবাসা অর্জন করেছিল। এমন একজন মেধাবী তরুণকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য গভীর উদ্বেগের বিষয়।”
তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকেই এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন এবং দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট