1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ),
“পরিছন্ন ভালুকা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এক ব্যতিক্রমধর্মী গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নিজ হাতে পৌর বাজার, বাসস্ট্যান্ড, ও বিভিন্ন সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থানে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। পাশাপাশি পৌর এলাকার রাস্তাঘাটের ধারে শতাধিক শোভাবর্ধনকারী, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। স্থানীয় জনগণের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই অভিযানে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন। এছাড়াও, উপস্থিত ছিলেন বারবার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ও ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভ।

এছাড়াও, বিএনপির প্রবীণ নেতা রুহুল আমিন মাসুদ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কার্যক্রমে অংশ নেন। তাঁরা সকলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং চারা রোপণ কার্যক্রমে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, “ভালুকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ শহরে পরিণত করতে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালু থাকবে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে কাজ করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পাচ্ছে। অনেকেই আশা প্রকাশ করছেন, এই কর্মসূচি রাজনৈতিক বিভেদ নয় বরং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ভালুকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট