1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়নে গোয়াইনঘাটে মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতি! তানোরে ডাসকোর উদ্যোগে উন্নয়নের সিস্টেম শক্তিশালীকরণ প্রকল্পের বার্ষিক  সভা অনুষ্ঠিত  দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাগেরহাটে দোয়া মহফিল উত্তরপত্র ফাঁস :এবার পরীক্ষার হলে ছাত্রের কাছে মিলল উত্তরপত্র হবিগঞ্জর লাখাই সড়কে ট্রাক্টর-টমটম মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত  ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য টুঙ্গিপাড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর।

মোহনগঞ্জে নিষিদ্ধ জালের গুদামে অভিযান বিপুল পরিমাণ  জাল পুড়িয়ে ধ্বংস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের সুতা পট্টিতে ‘আরাফ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন।

এসময় গুদাম মালিক আকাশ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) এম কাদেরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩০টি চায়না দুয়ারি ও ১১৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল উপজেলা চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ ও থানার কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।

জানা গেছে, এসব জালের বাজারমূল্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা। নিষিদ্ধ এই জালগুলো মাছের পোনাসহ ছোট মাছ নিধনে ব্যবহৃত হয়, যা দেশের দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম কাদের বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে জলজ সম্পদ ধ্বংস করা হচ্ছে। দেশীয় মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার মুখে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উল্লেখ্য, বাংলাদেশে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এগুলোর ব্যবহার ও বিপণন দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট