1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ওলামাদল সভাপতির মৃত্যু।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের (৪০) মৃত্যু হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া  উপজেলার বাউশাম গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রাজিব খান বাউশার গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি। রাজিব খান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে নিজ বাড়িতে স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন,  লাশ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট