1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

গোপালগঞ্জে সুশাসন,মাদকমুক্ত সমাজ গঠনে ওসির প্রতিজ্ঞা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতি রোধ, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার—সব ক্ষেত্রেই তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি গোপালগঞ্জ সদরে ও প্রতিটি ইউনিয়নে ন্যায়ের ভিত্তিতে আইনের সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেছেন, এই কর্মকর্তা গোপালগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন।

দায়িত্ব নেয়ার পরপরই তিনি সদর উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এরপর থেকেই পুলিশের একাধিক অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জে ঘটে যাওয়া একাধিক ডাকাতির রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছেন ওসি সাজেদুর রহমান। তিনি বলেন, “গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের প্রতিজ্ঞা।

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সুশাসনের প্রতীক হিসেবে ইতোমধ্যে তিনি জেলার মানুষের মাঝে আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। তার জন্য সকল মহল থেকে নিরন্তর শুভকামনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট