সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

নরসিংদীর শিবপুরে চাচাতো দুই ভাইকে হত্যার আসামি গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে বাড়ির টিউবওয়েলের পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বেলা ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত দিদারুল ইসলাম (২৬) শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর বৈলাব গ্রামের মামুন মিয়ার ছেলে। এসময় তার দেখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত চুরাটিও উদ্ধার করে পুলিশ। উপজেলার বৈলাব গ্রামের আসাদুজ্জামান মন্টু মিয়া ও মামুন মিয়া সম্পর্কে আপন দুইভাই। মামুন মিয়ার বাড়ির ব্যবহৃত টিউবওয়েলের পানি আসাদুজ্জামান মন্টু মিয়ার বাড়ির ওপর দিয়ে প্রবাহিত হয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চাচা মামুন ও তার দুই ছেলে দিদারুল ইসলাম ও বিদ্যুৎ মিয়া চাপাতি ও ছুরা নিয়ে মন্টুর বাড়িতে অনধিকার প্রবেশ করে সোহাগ ও রানার ওপর ছূরা দিয়ে অতর্কিত হামলা চালানোর কারণে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং অপর ভাই সোহাগকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ রায়হান সরকার এর দিকনির্দেশনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন এর সার্বিক পরিকল্পনা ও সহযোগিতা সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল নরসিংদী, ঢাকা, সিলেট, হবিগঞ্জ সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর মহাসড়ক থেকে হত্যাকান্ডের মূল আসামি দিদারকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তার দেখানোমতে তার বাড়ির পাশে পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরাটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ,১০/৯/২৫ ইং বুধবার টিউবওয়েলের পানি প্রবাহ মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা মামুন মিয়া ও এর চাচাতো ভাইয়েরা। এ ঘটনায় নিহত হন চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টু মিয়ার ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদ হোসেন রানা (৩৫)। শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আফজাল হোসেইন বলেন অপরাধ করিলে সাজা পেতে হবে সে যে কেউ হোক কোন প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না। অপরাধ দমন করিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews