বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ।

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

শামীম আহমদ,সিলেট জেলা প্রতিনিধি।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল-কে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুইদিন ধরে দুই বছর আগের একটি পুরাতন ভিডিও আপলোড করে অপপ্রচারের মাধ্যমে তার সম্মানহানি করছে একটি কুচক্রী মহল।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জানা যায় গত দুই বছর আগের একটি অনাকাঙ্খিত ঘটনার ভিডিও গত দুইদিন ধরে সুবিধাভোগী একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আহমেদ হুমায়ুন জামালকে রাজনৈতিকভাবে হেয় করতে অপপ্রচার চালাচ্ছে। যে ঘটনাটি তখনকার সময়ে জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে সুন্দরভাবে সমাধান করা হয়েছে এবং ঐ ব্যক্তি আহমেদ হুমায়ুন জামালের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। বর্তমানে একটি সুবিধাভোগী মহল উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে এই ঘৃণিত কাজ করছে।

দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, আহমদ হুমায়ুন জামাল দলের দুর্দিনের কান্ডারী ছিলেন। যখন দলের কাজের জন্য অনেককে পাওয়া যায়নি তখনো তিনি সামনের সারী থেকে দলের জন্য নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদ সরকারের আমলে বারবার নির্যাতিত হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি সুবিধা ভোগী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মানহানির চেষ্টা করছে। উপজেলা তৃণমূলের কর্মীরা জানে আমি কেমন মানুষ। এই অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনের আশ্রয় নেবেন এবং রাজনৈতিকভাবে এর জবাব দেবেন। তিনি বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত সুসংগঠিত,যার জন্য একটি মহল দলের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews