বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

তানোরে এফএইচ-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি ইন্টারন্যাশনাল (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম কমল সাহা ও তানোর উপজেলা প্রকল্প সমন্বয়ক বিমল হেমরম। এছাড়া এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষায় আরও সফল হওয়ার জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথি লিয়াকত সালমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষা জীবনের এ সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ।”

তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews