বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে দূর্গাপূজা উৎযাপন। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোরে পূজা মন্ডপ পরিদর্শনে এসে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে শারদীয় দূর্গা পূজা উৎযাপন হোক বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, তানোর হচ্ছে সম্প্রীতির জলন্ত দৃষ্টান্ত। আমরা একই পাড়ায় একই গ্রামে হিন্দু মুসলিম সবাই বসবাস করি। আমাদের মাঝে কোন ধর্মীয় দাঙ্গা ফাসাদ নেই। শুধু তানোর না রাজশাহী অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। আমরা একে অন্যের আপদ বিপদে ছুটে যায়। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের শারদীয় দূর্গা পূজা। আমরা দলীয় ভাবে ও ব্যক্তিগত ভাবে যতটুকু পারি সহযোগিতা করে যাবো। আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠা করবেন।

এডভোকেট সুলতানুল তারেক মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দুড়িয়া ইউপির পূজা মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে পৌর এলাকার কালীগঞ্জ, তালন্দ, কামারগাঁ, মুন্ডুমালা পৌর এলাকা, বাঁধাইড়সহ রাতে পৌর সদরের মন্দির পরিদর্শন করেন এবং কুশল বিনিময় করেন বলে জানান তার একান্ত সফর সঙ্গী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক।

পরিদর্শনের সময় প্রতিটি মন্দিরে খেলাধুলার জন্য ফুটবল ও অনুদান মন্দির কমিটির হাতে তুলে দেন। এছাড়াও মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দিয়ে নিরাপত্তার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন।

এসময় পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, বিএনপি নেতা ওবাইদুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই তারেকের পূজা মন্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রো নিয়ে পৌরসভা সংলগ্ন জায়গায় উপস্থিত হন।

গত রবিবার ষষ্ঠী পূজার মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উৎযাপনের জন্য ইউএনও ওসি দিন রাত টহলে দিচ্ছেন এবং প্রতিটি মন্দির নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews