1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

হাবিব আহমদ স্পেশাল প্রতিনিধি গোয়াইনঘাট

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বিএনপি দীর্ঘ দেড় যুগ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা হবে। যেখানে ধর্ম ধর্ম যার যার, রাষ্ট্র সবার থাকবে।
তিনি শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা জলুরমুখ দূর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

স্থানীয় মুরব্বী দসর মেম্বারের সভাপতিত্বে ও লিলমনি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, বিএনপি নেতা আব্দুল মালিক, রাশিদ আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা তরিকুল, ওয়ারিস, ওয়াদুদ, কৃষকদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম, যুবদল নেতা রুমেল, দিদারুল আলম, এয়াহিয়া, শাহরিয়ার আহমেদ মনসুর ও ছাত্রদল নেতা নাসিম আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট