1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামে প্রেমঘটিত বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সাদেক মিয়া (২৫)। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলাকিপুর গ্রামের সারাজ মোল্লার ছেলে রিয়াদের বোনকে একই গ্রামের সাদেক মিয়ার ভাই এনায়েত, যিনি পেশায় একজন পুলিশ সদস্য, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি রিয়াদ ও তার পরিবারের সদস্যরা মেনে নিতে পারেননি।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল।
বুধবার বিকেলে এ ঘটনার প্রতিশোধ নিতে রিয়াদ ধারালো অস্ত্র নিয়ে সাদেক মিয়ার ওপর হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছে। তার গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট