1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে উদ্বোধনের আগেই গম বোঝাই কার্গো জাহাজ এমভি সানভি জারিফের ধাক্কায় মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দড়াটানা সেতু সংলগ্ন এলাকায় নোঙ্গর করা জাহাজটির দড়ি ছিড়ে পন্টুনে ধাক্কা লাগে। এতে পন্টুনের পিলার, কনক্রিটের বেজমেন্ট, স্টিলের পাথওয়ে এবং পন্টুনে থাকা স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কার্গো জাহাজের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি।

পন্টুনে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার দিজে শিপিং লি.। তবে এ বিষয়ে কথা বলার জন্য জাহাজের কাউকে পাওয়া যায়নি।

ধাক্কা লাগার সময় পন্টুনে অবস্থান করা নৈশ প্রহরী সরওয়ার গাজী জানান, পন্টুনের সংলগ্ন শহর রক্ষা বাঁধেরর পাশে থাকা একটি নারকেল গাছ, সজিনা গাছ ও পন্টুনের একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল গম বোঝাই কার্গোজাহাজটি। দড়াটানা নদীতে ভাটার সময় জাহাজের দড়ি ছিড়ে নারকেল গাছ ও সজিনা গাছ উপড়ে যায়। জাহাজটি পন্টুনে ধাক্কা দেয়, এতে বিকট শব্দের সৃষ্টি হয়। পন্টুন ও স্পিডবোটের অনেক ক্ষতি হয়।

স্থানীয় মহিদুল নামের এক ব্যক্তি বলেন, রাতে অনেক জোড়ে শব্দ টের পেয়েছি। সকালে এসে দেখি পন্টুন ভাঙ্গা। আর জাহাজটি মাঝ নদীতে বাঁধা। এত সহজে এই পন্টুন যদি ভেঙ্গে যায়, তাহলে এটা দীর্ঘদিন থাকবে কিভাবে।

বাগেরহাট জেলা মৎস্য অফিসার(অ:দা:) রাজ কুমার বিশ্বাস বলেন,পন্টুনের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কনসালটেন্টরা পরিদর্শন করেছেন। জাহাজটি বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সংস্কারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

জানা যায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে বাগেরহাটের দড়াটানা সেতু ও কেবি বাজারের মাঝামাঝি স্থানে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে এই পন্টুন নির্মান করে মৎস্য অধিদপ্তর। চলতি বছরের প্রথম দিকে নির্মান কাজ শেষ হলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পন্টুন ও স্পিড বোট বুঝে নেয়নি মৎস্য অধিদপ্তর। ক্রয় ও নির্মান প্রক্রিয়া ঢাকা প্রকল্প কার্যালয় থেকে হওয়ায় স্পিডবোটের মূল্য জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট