1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার। ধারালো অস্ত্রসহ, পুলিশের হাতে গ্রেফতার, মোহাম্মদ আজিজ, ২৮, গ্রেপ্তার , নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ আটক দুই। তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত  ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” সম্পন্ন। গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। নরসিংদী কাউন্সিল অব কনজিউমার এক্টিভিস্টদের কার্যক্রম ও কনটেস্টে রূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আনন্দ মিছিল ও গণসংযোগ। নবীগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন!

হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত ভোররাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে আটককৃত দুটি ট্রাকের মধ্যে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যায়। অপর আরেকটি কাভার্ডভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা এখন আগের চেয়ে অনেক স্মার্ট হয়েছে। তারা গাড়ির মধ্যে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে।

আমরাও আমাদের নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি। সীমান্তে অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট