শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব–৯) অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম মিয়া টিটু রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর পাওয়া যায়— রসুলপুর এলাকার একটি ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে র‌্যাবের দলটি ৪টা ৫০ মিনিটের দিকে সেখানে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ৭টি পাটের বস্তা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
তিনি জানান, উদ্ধার হওয়া মাদক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব -৯ সিপিসি -৩ শায়েস্তাগঞ্জ কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, জানান, গ্রেপ্তার ব্যক্তির কে মাধবপুর থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews