বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বানিয়াচংয়ে হাওরে কৃষককে কুপিয়ে হত্যার মুল হোতা মারুফ র‍্যাবের অভিযানে গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার মুল হোতা মারুফ র‍্যাবের অভিযানে গ্রেফতার।

রবিবার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময়, তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব- ৯ সিপিসি -৩ শায়েস্তাগঞ্জের একটি আভিযানিক দল ঘাতক মারুফ কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী মারুফ তালুকদার (৩০) পিতা সিরাজুল ইসলাম সাং পৈলারকান্দি
থানা বানিয়াচং জেলা হবিগঞ্জ।

স্থানীয় সুত্রে যানা যায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।
পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
র‍্যাব- ৯ সিপিসি -৩ শায়েস্তাগঞ্জ কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, হত্যাকান্ডের সংবাদ পেয়ে র‍্যাব -৯ অভিযুক্ত ব্যক্তি কে গ্রেফতার এর জন্য তৎপরতা শুরু করেন, এবং ২৪ ঘন্টার মধ্যে ই তথ্য প্রযুক্তি ব্যবহার এর মাধ্যমে মুল হোতা মাহরুফ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews