শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে মো. হিমেল মিয়া (৩৩) ও টেংগাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯)।

পুলিশ জানায়, নজরুলের বিরুদ্ধে মাদকের ১০টি মামলা ও হিমেলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে টেংগাপাড়া এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ ওই দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নজরুলের বিরুদ্ধে ১০ টি মাদকের মামলা রয়েছে। আর হিমেলের বিরুদ্ধে দুইটি মাদকের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews