বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান আটক।

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পাতা অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৩ নভেম্বর) ভোর রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির একটি টহলদল আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তপিলার ১৯৯২/৪৭-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে টহলরত অবস্থায় ভারতের দিক থেকে ৪-৫ জন লোক কার্টুন বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে পালিয়ে যায়, তবে ফেলে যায় কার্টুনগুলো।

পরে কার্টুনগুলো তল্লাশি করে ২৩২ পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৩১ পিস মোবাইলের ডিসপ্লে এবং ১৯ পিস ব্যাক কভার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৭১ লাখ ৯২ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews