1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন” বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় মোজাফফর আহমেদকে স্টাফ রিপোর্টার নিয়োগ প্রদান বাহুবলে মাদকসেবীর উচ্ছৃঙ্খলতার অপরাধে রমজান আলীকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড। হবিগঞ্জ,সিলেট মৌলভীবাজার বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি।

ফকিরহাটে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। উপজেলার আট্টাকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী বৈশাখী আক্তার আরভী (১৪) ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে। ওই কিশোরী সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও মৃতের পরিবার জানান, সোমবার (২৪ নভেম্বর) রাতে পরিবারের লোক বৈশাখী আক্তারকে ঘরের ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ওই কিশোরী কি কারনে এমন ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট