শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাট ওলামা দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া।

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় আজ ২৯ নভেম্বর (বাদ যোহর) বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলটির আয়োজন করে গোয়াইনঘাট উপজেলা ওলামা দল।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মতিন, প্রিন্সিপাল, গোয়াইনঘাট হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা। সঞ্চালনা করেন সিদ্দিকুর রহমান খসরুল,
সদস্য সচিব, গোয়াইনঘাট উপজেলা ওলামা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এমএম কামাল উদ্দিন, সদস্য সচিব, সিলেট জেলা ওলামা দল।

তিনি দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়ে বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করি। তিনি ছিলেন আপোশহীন নেত্রী ও আদর্শের প্রতীক—কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। বহুবার তাঁকে বিদেশে যাওয়ার কথা বলা হলেও, দেশের মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি দেশ ছাড়েননি। জাতির সংকটকালে এমন দৃঢ়চেতা নেতৃত্ব সত্যিই অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের আশা–আকাঙ্ক্ষার পাশে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের ভালোবাসায় বেঁচে আছেন। আমরা আশা করি আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করবেন এবং দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তাঁর অভিজ্ঞ নেতৃত্ব ফিরে আসবে।

দোয়ার পূর্বে মাওলানা আব্দুল মতিন তাঁর বক্তব্যে বলেন— আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও ইসলাম-বান্ধব দেশ কামনা করি। এমন নেতৃত্ব চাই, যারা ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে দেশকে এগিয়ে নেবে। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন এবং দেশের মানুষের সেবায় আবারও ফিরে আসার তৌফিক দিন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,
আইবুর রহমান, সদস্য, সিলেট জেলা ওলামা দল।
বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা বাহার উদ্দিন।
মাঃ ফয়সাল আহমদ শিক্ষাসচিব অত্র মাদ্রাসা।
মোঃ রহিম উদ্দিন যুগ্ম আহবায়ক সদর ইউনিয়ন সেচ্ছাসেবক দল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews