1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

হবিগঞ্জ সদর, লাখাই ও তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা তদারকিতে মাঠে হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মো: ইয়াছমিন খাতুন। শনিবার (৬ ডিসেম্বর) জেলার হবিগঞ্জ সদর মডেল থানা, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ি, লাখাই থানা এবং স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার ।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সকল অফিসার ও ফোর্সের খোঁজ-খবর নেন এবং তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় থানার রেজিস্টার, মালখানা, সেল, তদন্ত কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে রোলকলের মাধ্যমে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা তদন্তে গতি বৃদ্ধি ও জনসাধারণের সাথে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পুলিশ সুপার জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট