শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ফাহিম হাসানের উদ্যোগে গোয়াইনঘাটে দেশনেত্রী বেগম জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) এশার নামাজের পর গোয়াইনঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাহফিলটি আয়োজন করেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক ফাহিম আল হাসান।

অনুষ্ঠানে সদরকেন্দ্রিক যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়াইনঘাট আবু বক্কর মসজিদের ইমাম আব্দুস সালাম।

ইমাম আব্দুস সালাম মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, হে আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দিন। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ় নীতিবান নেত্রী। বাংলাদেশের জন্য তাঁর মতো দেশপ্রেমিক ও সাহসী নেত্রী অপরিহার্য। হে আরশের মালিক, তাকে সুস্থ রাখুন, শক্তিশালী করুন এবং দীর্ঘজীবী করুন, যেন তিনি আবারও জনগণের কল্যাণে নেতৃত্ব দিতে পারেন।

ইমাম আরও বলেন, পরম করুণাময় আল্লাহ তায়ালা সকল রোগীর আরোগ্য দানকারী। আমরা দোয়া করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আল্লাহ তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিম আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর আহমদ, লেংড়া ইউনিয়ন যুবদল নেতা ফুরকান আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন সদর যুবদল নেতা নাজিম উদ্দীন, ও দেলোয়ার আহমদ, এবং সদরকেন্দ্রিক ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে উপস্থিতরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews