1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি ট্রাক্টর,১০টি মেশিন জব্দ ও জরিমানা প্রদান। মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত।

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর উপজেলায়, শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। অদ্য ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ দিবস উদযাপন করা হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম ও শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুর উদ্দিন মোঃ আলমগীর। পতাকা উত্তোলন শেষে মানববন্ধন উপজেলা সদরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম,শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া প্রমুখ ।অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। অদ্য দুপুরে শিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ ইং উপলক্ষে অদম্য নারীদের কে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট