বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস ছত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাজাহান সিরাজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল,মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদ্দাছের হোসেন ঠাকুর, উপজেলা একাডেমি সুপার ভাইজার মো: জসিম উদ্দিন, শিক্ষক বাবুল হোসেন,সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষার্থী নাফিজ আহমেদ ও বৃষ্টি আক্তার বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা । তাই এই শুদ্ধতা আনতে হলে আমাদের বিশেষ করে তরুনদের এ শুদ্ধতা সম্পর্কে জানতে হবে। এবং জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। সম্মৃদ্ধশালী দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। তাই দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews