বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

বেগম খালেদা জিয়ার শোক দিবস ও বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব পালন

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারন ছুটি ঘোষনা ও ৩ দিনের শোক পালনের নির্দেশনার মধ্যে রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বাগেরহাটে একটি ইসলামী ক্যাডেট একাডেমীতে নবীন বরন ও ক্রেষ্ট প্রদান উৎসব আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে জেলা শহরের মিঠাপুকুরপাড় এলাকার বিতর্কিত নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে এ উৎসবের কারনে শহর ব্যাপী নানা আলোচনা শুরু হয়। উক্ত আলোচনায় বলেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্টীয় শোকের দিনে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী লিঃ পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে উৎসব আয়োজন মানে রাষ্ট্রীয় আদেশ অমান্য করা। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত। একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়ের নাম থাকলেও তিনি আসেন নাই। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শহরের ফলপট্রি জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওঃ মোঃ শাহাজান সাহেব। সরকার ঘোষিত সাধারন ছুটি ও শোক দিবসের দিন এ ধরনের অনুষ্ঠান আয়োজন বিষয়ে ওই একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমান বলেন, আমাদের পুর্ব নির্ধারিত অনুষ্ঠান তাই আমরা অনুষ্ঠানটি করেছি। তবে প্রশাসনের অনুরোধে অনুষ্ঠান সংক্ষেপ করেছি। রাষ্ট্রীয় আদেশ অমান্য করে এ ধরনের অনুষ্ঠারন করার বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, আমরা এ অনুষ্ঠান করার খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কে অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews