বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

চুনারুঘাটে কৃষি জমির মাটি কাটায় ৩ ট্রাক্টর ও ভেকু জব্দ,চালকের কারাদণ্ড।  ​

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

মীর দুলাল।।  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পীরেরগাঁও এলাকায় এই অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। ​অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু (ভেকু) মেশিন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো: লিটন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। আটক লিটন মিয়া আহম্মদাবাদ ইউনিয়নের গংগানগর গ্রামের মো: নিম্বর আলীর পুত্র। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। ​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। চুনারুঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews