1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ব্যাপক ফুটের চাষ হলেও উপযুক্ত দামের অভাবে ক্ষতির মুখে পরতে হচ্ছে । প্রতি বছরের ন্যায় এবছর ও ফুট চাষীরা ঋণ করে দুই থেকে তিন বিঘা জমিতে ফুটের চাষ করেছেন। চাষের শুরুতে গাছে ভালো ফলন ধরলেও ফুট বিক্রির সময় ন্যায্য মূল্যের অভাবে চষীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে । ফুটের উপযুক্ত মূল্য না থাকায় বাজারে ফুট বিক্রি হচ্ছে গামলা হিসেবে। এখানে প্রতি পিস বা কেজীর মূল্যমানে ফুট বিক্রি হচ্ছে না । ফুটের দাম এতটাই নিম্নমুখী ক্রেতারা কয়েকটি ফুট গামলায় উঠিয়ে অনুমানের ভিত্তিতে গামলা প্রতি ৭০ টাকা ফেকে ৮০ টাকা হিসেবে বিক্রি করছে যা কোনভাবেই বিগত বছরের বাজারের সঙ্গে মিল নেই। স্থানীয় চাষী সুভাষ হাজরা আমাকে বলেন , ধার- দেনা করে তিন বিঘা জমিতে ফুটের চাষ করেছি। কিন্তু বর্তমানে ফুটের বাজার মূল্য যা তাতে ধার- দেনা কোনভাবেই পরিশোধ করে লাভের মুখ দেখা সম্ভব নয় । সারা বছর ছেলে-মেয়েদের সংসার খরচ বহন করাই কষ্ট হবে । ধারের
টাকা কিভাবে পরিশোধ করব । হতাশায় চাষী সুভাষ হাজরা মাথায় হাত দিয়ে বিক্রয় কেন্দ্রে উপযুক্ত ক্রেতার অপেক্ষা রয়েছে । পুরাতন অভিজ্ঞ চাষী ভবানন্দ বিশ্বাসকে দামের এই নিম্নমুখীর কারণ জিজ্ঞাস করলে তিনি বলেন, বর্তমানে বাজারে ফুটের চাহিদা কম থাকায় ক্রেতার সমাগম নেই এবং ফুটের চাষ স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বাজারে সরবরাহ বেশি। তাই ফুটের বাজার নিম্নমুখী । দামের এই নিম্নমুখীর কারণে ফুট চাষীদের মধ্যে হতাশা বিরাজ করছে । আগামী বছরে হয়তো চাষীরা ফুট চাষ ছেড়ে দিয়ে অন্য পেশায় ঢুকবে , এটাই সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। তবে সাবেক মেম্বার সুজন ফলিয়া বলেন , সরকার যদি কৃষি মন্ত্রলার মাধ্যমে চাষীদের স্বল্প সুদে ঋণ ও ভর্তুকী দিয়ে থাকে তাহলে চাষীরা হয়তো আগামী বছরেও ফুট চাষের উপর নজর দিতে পারে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট