1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ৫ নং রাধা গঞ্জ ইউনিয়নের উদ্যোগে আজ বুধবার (৬ মে ২০২৬) মাদক বিরোধী সমবেশ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বাগুপ্তা হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলদার । সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাধগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচী । এছাড়া স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সমাবেশ কে সার্থক করে তোলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদেরকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মাদকমুক্ত সমাজ গুলো তুলতে হবে। সমাজে যারা মাদক সেবী তারা সমাজের দুষ্ট ক্ষত। কোনভাবেই এদের ক্ষমা করা যাবে না। যারা মাদক সেবন করে সমাজকে পথভ্রষ্ট করবে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের নেতৃত্বে মাদকবিরোধী সমাবেশ করার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কোটালীপাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নেতৃত্বে মাদকবিরোধী কমিটি গঠনের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সমাজ থেকে মাদক দূর করার পরামর্শ দেন । দিনব্যাপী আলোচনা শেষে সমাবেশের সভাপতি রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবু ভীম চন্দ্র বাকচীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট