পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৬" শনিবার ২৩ মে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ- ২ আসনের মাননীয় এমপি ডাঃ কে এম বাবর ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকউজ্জামান ,গোপালগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, প্রফেসর সুনির্মল মজুমদার সহ কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার কে এম বাবর বলেন , কৃত্তি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একজন মেধাবী ছাত্র সামাজিক ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম তাই অবশ্যই ছাত্রদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মপরিবেশের সহিত তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জেলা পরিষদের প্রশাসক জনাব রফিক
উজ্জামান বলেন , জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পরেই এই প্রথম গোপালগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি । গোপালগঞ্জ সরকারি কলেজের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। কয়েক ঘণ্টা বেবি চলমান সংবর্ধনা অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন এবং প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।