মীর দুলাল।। হবিগঞ্জ জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং বন্দিদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
মঙ্গলবার (২৩ জুন ২৬) ইং সকালে জেলা কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
কারাগার প্রাঙ্গণে প্রবেশের পর প্রথমেই তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের হাজতি ও কয়েদিদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি বন্দিদের বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। বন্দিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
'পরবর্তীতে তিনি কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি খাদ্য প্রস্তুতের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন। খাবার পরিবেশনায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং কারাসুষ্ঠু ও নিরাপদ রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।