মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ‘মিজান গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ অভিযানে গ্রেফতার।
বৃহস্পতিবার (২৫ জুন ২৬)ইং বিকেল ৫টার দিকে র্যাবের অভিযানে তাকে মনিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,, মিজানের বিরুদ্ধে চুনারুঘাট, শ্রীমঙ্গল ও বাহুবল থানাসহ বিভিন্ন থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং নারী নির্যাতনসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।
এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হলেও দীর্ঘদিন প্রকাশ্যে চলাফেরা করছিলেন।
এছাড়া, এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মিজানসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হবিগঞ্জ আদালত অভিযোগ গ্রহণ করে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, মিজান বর্তমানে চুনারুঘাট থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।