মীর দুলাল।। হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বাচ্চু মিয়া (৭৯) নামের এক বৃদ্ধের
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ জুন২৬) ইং বিকালে
প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনা টি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায়, গত শুক্রবার ১৯ জুন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া মারা যান।
এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার দফায় দফায় তাঁর গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়।
আইনি ঝামেলা ও গ্রেফতার এড়াতে প্রতিপক্ষের বাড়িগুলো আগেই পুরুষশূন্য ছিল।
এই সুযোগে হামলাকারীরা ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফ আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ভাঙচুর ও লুটপাট এর ঘটনা শোনার সাথে সাথে আমাদের পক্ষ থেকে সতর্ক অবস্থার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।