পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার , পৌর বিএনপি সভাপতি জনাব মোঃ অলিউর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য জনাব মোঃ অমিত কাজীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন , আমাদেরকে জাতীয়বাদী চেতনায় উদ্বুদ্ধ হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হয় দলকে শক্তিশালী করতে হবে। জনবিচ্ছিন্ন কোন ব্যক্তিকে দলীয় কর্মকাণ্ড অংশগ্রহণ করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সাধারণ সম্পাদক আবুল বশার বলেন ,দলীয় ঐতিহ্য ধরে রাখতে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলকে পরিশুদ্ধ করতে হবে। কোন অবস্থাতেই দলীয় ঐক্য নষ্ট করা যাবে না। বাংলাদেশের জনগণ যে আস্তাও বিশ্বাস রেখে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দিনরাত পরিশ্রম করে সেই আস্তা ও বিশ্বাসের মান রাখতে হবে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।