পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বচ্ছতা' সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ২০২৬) পরিবার ও সমাজে নারীর অধিকার ও নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান।
"জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্যের সত্যতা যাচাই, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে সকলের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
"পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলা, নারীকে সম্মান ও সমমর্যাদা প্রদান এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।