পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) জনাব মোঃ সিদ্দিকুর রহমান মহোদয় ৩০ আগস্ট, ২০২৬ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন।
তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জ'তে এসে পৌঁছলে গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে সালাম প্রদান করেন।
পরে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ।